লঞ্চে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৪২, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিদল লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, লঞ্চে আগুন লাগার পর অনেকে জীবন বাঁচাতে নদীতে লাফ দেন। তাদের মধ্যে কেউ কেউ বেঁচে ফিরলেও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত কাজ করবে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিখোঁজদের সন্ধানে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন ৩৬ পরিবারের স্বজনরা। কেউ আবার ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারও হাতে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন। অন্তত নিখোঁজ স্বজনদের মরদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।
২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭২ জনের বেশি। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



